এক দফার বেলা শেষ: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপির এক দফার আন্দোলনকে উদ্দেশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আজ বেলা শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে এক দফারও বেলা শেষ। দম ফুরিয়ে চোখে-মুখে অন্ধকার দেখছে, চোখ-মুখ শুকিয়ে গেছে।’
মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানের শেষ সময়ে এসব কথা বলেন তিনি।

Manual1 Ad Code

সম্প্রতি ভারতে আওয়ামী লীগের প্রতিনিধি দল পাঠানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ওরা আসে আমরা যাই। চীনের সঙ্গেও বৈঠক হয়েছে। এর আগে আওয়ামী লীগের এক প্রেসিডিয়ামের নেতৃত্বে কানাডায় গিয়েছে প্রতিনিধি দল। এবার আবার একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছে। আমাদের পক্ষ থেকে এটা নিয়ম আছে। করোনার কারণে নিয়মটা দেরিতে পালন করছি।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code