এখন থেকে ভারতে আইফোন বানাবে অ্যাপল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: আইফোনের উদ্ভাবক ও প্রস্তুতকারী কোম্পানি অ্যাপল তার উৎপাদন কার্যক্রম চীন থেকে ভারতে সরিয়ে আনা শুরু করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে ইতোমধ্যে ফোনটির সর্বশেষ সংস্করণ আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস তৈরি করা শুরু করেছে কোম্পানি।
মঙ্গলবারের বিবৃতিতে অ্যাপলের পক্ষ থেকে বলা হয় ‘আমাদের আইফোন ১৪ অভূতপূর্ব প্রযুক্তিগত সুবিধা ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত সক্ষমতাসম্পন্ন। ভারতে এই মোবাইল ফোনটির প্রস্তুত কার্যক্রম শুরু করতে পেরে আমরা খুবই আনন্দিত।’
২০০৭ সালের ৯ জানুয়ারি প্রথম আইফোন বাজারে আনে অ্যাপল। তারপর গত ২৫ বছরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও দামি মোবাইল ফোনটির মোট ১৫টি সংস্করণ এনেছে কোম্পানি। সর্বশেষ সংস্করণ আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code