এটা নির্বাচন নয়, নাটক হচ্ছে: ইইউ প্রতিনিধিদের বলল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

জাতীয় ডেস্ক :

Manual5 Ad Code

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

Manual5 Ad Code

বৈঠকে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের কাছে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘একতরফা’ বলে উপস্থাপন করেছে বিএনপির প্রতিনিধিদল। এর সপক্ষে দলটির পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আবদুল মঈন খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা যতটুকু বুঝেছি, তাঁরা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। সেটার তথ্য সংগ্রহ করছেন। আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে।’

Manual1 Ad Code

বৈঠক সূত্রগুলো বলছে, সরকার বিএনপিসহ বিরোধী অনেক দলকে বাইরে রেখে যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এই নির্বাচনে ক্ষমতাসীনেরা নিজেদের প্রার্থী দিয়েছে, আবার দলের অন্যদের স্বতন্ত্র প্রার্থী করেছে, যাদের ‘ডামি প্রার্থী’ বলা হচ্ছে। আবার অনেক দলের সঙ্গে আসন ভাগাভাগি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন বর্জনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর অত্যাচার-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে। সার্বিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইইউ বিশেষজ্ঞ দলের কাছে।

মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলের অন্যদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান।

ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। বেলা ৩টা থেকে বৈঠক শুরু হয়ে বিকেল ৪টার পর শেষ হয় বলে জানা গেছে।

এর আগে দুপুর ১২টায় সিলেটের স্থানীয় একটি হোটেলে সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ইইউর দুই নির্বাচন বিশেষজ্ঞ। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

সম্পাদনা : রুমি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code