এপ্রিলে রফতানিতে আয় বেড়েছে ২৬১ কোটি ডলার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মাঝেও রফতানিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। এপ্রিলে মাসে রফতানি আয় ৫০৩ শতাংশের বেশি বেড়েছে, যা গত বছরের এপ্রিলের চেয়ে ৫০২ দশমিক ৭৫ শতাংশ বেশি। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে গত বছরের এপ্রিলে পণ্য রফতানি প্রায় বন্ধ ছিল। এতে ৫২ কোটি ডলারে নেমে যায় রফতানি। তবে চলতি বছরের এপ্রিল ৩১৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। রোববার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

 

এদিকে বিশ্লেষকদের মতে, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর ৫ এপ্রিল থেকে সরকার বিধিনিষেধ আরোপ করলেও তৈরি পোশাকসহ সব শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখে। আর এর ফলেই রফতানি আয় বেড়েছে। গত বছরের এপ্রিলে ৩০৮ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। সেই তুলনায়ও রফতানি বেড়েছে এক দশমিক ৬২ শতাংশ। তার মানে রফতানি প্রবৃদ্ধিতে ইতিবাচক পর্যায়ে আছে দেশ।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধে আগের মতো সব বন্ধ না করায় রফতানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। ইপিবি জানায়, সার্বিকভাবে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) তিন হাজার ২০৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে আট দশমিক ৭৫ শতাংশ বেশি।

Manual3 Ad Code

 

চলতি বছরের প্রথম ১০ মাসে দুই হাজার ৬০০ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছে। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে ছয় দশমিক ২৪ শতাংশ বেশি।

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code