এবার নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নির্বাচনে কারচুপি নিয়ে প্রেসিডেন্টের মতামতের বিরোধিতা করায় শীর্ষস্থানীয় নির্বাচনি কর্মকর্তাকে বরখাস্ত করলেন আমেরিকায় সদ্য প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে যাত্তয়া ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ‘অত্যন্ত ভুল’ মন্তব্য করায় তিনি সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাসট্রাকচার সিকিউরিটি এজেন্সি (এসআইএসএ) প্রধান ক্রিস ক্রেবসকে বরখাস্ত করেছেন। নির্বাচনে হারলেও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। কোনও রকম তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন। তবে এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে সুরক্ষিত’ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনি কর্মকর্তারা। ক্রেবস সম্প্রতি হোয়াইট হাউজের অসন্তুষ্টির কারণ হয়ে উঠেছিলেন। কারণ এসআইএসএ-এর একটি ওয়েবসাইট ছিল রিউমার কন্ট্রোল বা গুজব নিয়ন্ত্রণ নামে, যেখানে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করা হতো। তার বেশিরভাগ প্রভাব পড়েছে খোদ ট্রাম্পের ওপর। গত সপ্তাহেই পদত্যাগ করেছিলেন এসআইএসএ-এর সহকারী পরিচালক ব্রায়ান ওয়ার। হোয়াইট হাউজ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। এবার বরখাস্ত হলেন ক্রেবস। তবে এ নিয়ে কোন আক্ষেপ দেখা যায়নি ক্রেবসের বক্তব্যে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code