এবার যুক্তরাষ্ট্রের গির্জায় বন্দুক হামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : একদিনের ব্যবধানেই যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটলো। এবার দেশটির ক্যালিফোর্নিয়ার একটি গির্জায় বন্দুকধারী হামলা চালায়। এ সময় তার গুলিতে একজন নিহত ও চারজন গুরুতর আহত হন।

Manual3 Ad Code

রোববার (১৫ মে) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে লেগুনো উডস শহরের জেনেভা প্রেসবিটারিনায় গির্জায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, হামলা সময় গির্জায় ৩০ জন লোক ছিলেন। তাদের অধিকাংশই তাইওয়ান বংশোদ্ভূত। হতাহতদের সবাই প্রাপ্তবয়স্ক। সন্দেভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

Manual6 Ad Code

এর আগে শনিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হন। বাফেলো শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে ঢুকে গুলি চালায় ১৮ বছর বয়সী এক তরুণ। সূত্র : আল জাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code