এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ বাংলাদেশি

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : এ বছর হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন বাংলাদেশি। তবে হজে পালনের উদ্দেশে সৌদি গমনকারীদের প্রত্যেকের কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। হজের সময় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। হজে অংশগ্রহণকারীদের অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে।

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

করোনাকালে বিদেশিদের হজের অনুমতি দেয়নি সৌদি আরব। এ সময় কেবল সীমিত পরিসরে সৌদি আরবের ৬০ হাজার মানুষ অংশ নেয় হজে।

Manual4 Ad Code

এর আগে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেয়। সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমান হজের সুযোগ পান।

Manual1 Ad Code

এবার ৬৫ বছরের বেশি বয়স্করা হজের সুযোগ পাবেন না।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code