এরদোগানের সফরে তুরস্ক-কাতারের মধ্যে হচ্ছে নতুন চুক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান দোহা সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে বসবেন। এ বৈঠক দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে।

Manual6 Ad Code

রোববার আঙ্কারায় কাতারের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বিন নাসের বিন জসিম আল থানি এসব কথা বলেন।  খবর ডেইলি সাবাহর।

Manual4 Ad Code

আঙ্কারায় কাতারের রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, এ বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নানা পদক্ষেপ সম্পর্কে আলোচনা হবে। এ ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি বৈঠকে গুরুত্ব পাবে, পাশাপাশি বিভিন্ন খাত নিয়ে সই হবে নতুন চুক্তিও।

Manual6 Ad Code

জসিম আল থানি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তি ও স্থায়িত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বহুমুখী বন্ধন দুই দেশকে সংযুক্ত করেছে।

Manual7 Ad Code

প্রেসিডেন্ট এরদোগানের কাতার সফর নিয়ে তুর্কি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট এরদোগান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে দোহা সফর করবেন।  এ সফরে তিনি তুরস্ক-কাতার সর্বোচ্চ কৌশলগত কমিটির সপ্তম সভায় অংশ নেবেন।

‘তুরস্কের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের মধ্যে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা থাকবেন। এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সহযোগিতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে’, বলা হয় বিবৃতিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code