দুবাইয়ের বুর্জ খলিফায় জেসিন্ডার ছবি প্রদর্শন করে ধন্যবাদ জ্ঞাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের হিজাব পরিহিত একটি ছবি শুক্রবার বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শিত হয়েছে। গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী জেসিন্ডার ভূমিকার প্রশংসা করে দুবাই শাসকের পক্ষ থেকে এমন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে ।

Manual3 Ad Code

 

দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম হামলার ঘটনায় জেসিন্ডা আরডার্নের সমব্যথী ভূমিকার প্রশংসা করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন বুর্জ খলিফাকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ছবিতে সজ্জিত করা হয়। নারকীয় সেই হামলার পর মুসলিমদের পাশে থাকার জন্য তার প্রশংসা করেন দুবাইয়ের শাসক।

Manual7 Ad Code

 

ক্রাইস্টচার্চ মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেনটন ট্যারান্টের বন্দুক হামলায় ৫০ মুসল্লি নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকার প্রশংসা এখন গোটা বিশ্বে। বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোর নেতারা তার প্রশংসায় পঞ্চমুখ। ভয়াবহ সেই হামলার পর যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন তার জন্য ধন্যবাদ পাচ্ছেন তিনি।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code