এশিয়া কাপ এবং বাংলাদেশের পারফরম্যান্স

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : ১৯৮৪ সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় এশিয়া কাপ। এরও দুই বছর পর ১৯৮৬ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের সঙ্গে পরিচয় ঘটে বাংলাদেশের। সে থেকে এখন পর্যন্ত এশিয়া কাপের কোনো আসর মিস যায়নি টিম টাইগারের।

এশিয়া কাপের ১৫ আসরের ১৪টিতেই অংশ নেওয়া বাংলাদেশের এই টুর্নামেন্টে পারফরম্যান্স কেমন ছিল, সেটিই আরটিভি অনলাইনের দর্শকদের জন্য তুলে ধরা হলো।

Manual2 Ad Code

১৯৮৬ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে মাঠে নেমে ৩য় স্থান নিয়ে শেষ করে বাংলাদেশ। সেবার অবশ্য বাংলাদেশসহ দলই ছিল ৩টি। এরপরের পাঁচ আসরেও এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই।

২০০০ সাল পর্যন্ত এশিয়া কাপে অংশ নেওয়া ছয় আসরের প্রত্যেকটিতে শেষ দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো ২০০৪ সালের এশিয়া কাপের টুর্নামেন্টে ছয় দলের মধ্যে ৪র্থ দল হিসেবে শেষ করে বাংলাদেশ। সেই আসরে সংযুক্ত আরব আমিরাত এবং হংকং গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায়।

Manual6 Ad Code

২০০৮ সালেও পূর্বের এশিয়া কাপের পারফরম্যান্স পুনরাবৃত্তি করে বাংলাদেশ। সেবারও গ্রুপ পর্বে বাদ পড়ে যাওয়া দলের নাম ছিল হংকং এবং আরব আমিরাত। পরের আসরে চার দলের মধ্যে শেষ দল হয় বাংলাদেশ।

২০১২ সালে এসে চমক দেখায় বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তান দুই দলকে হারিয়ে বসে টিম টাইগার। প্রথমবারের মতো এশিয়া কাপ বা বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ। সেই ফাইনালও জয়ের পথে ছিল বাংলাদেশ।

Manual3 Ad Code

তবে দুর্ভাগ্যজনকভাবে শেষ ওভারে এসে ২ রান দূরে থাকতে চোখের জলে রানার্স আপ হয়ে থামে বাংলাদেশ। সেই আসরে বাংলাদেশের সাকিব আল হাসান হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।

২০১৪ সাল ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বলা চলে অপয়া বছর। এই বছর যে ম্যাচ খেলছিল সেই ম্যাচেই যেন হারছিল বাংলাদেশ। সেই চিত্র ফুটে উঠেছে এশিয়া কাপের আসরেও। ৫ দলের সেই টুর্নামেন্টে পঞ্চম হয়ে শেষ করে বাংলাদেশ। সেবার আফগানিস্তানের বিপক্ষেও ম্যাচ হারে বাংলাদেশ।

২০১৬ এবং ২০১৮ সালের পরের দুই আসরে টানা রানার্স আপ হয় বাংলাদেশ। দুইবারই অবশ্য ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন থামে বাংলাদেশের। এবার আরেকটি এশিয়া কাপের সামনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান নতুন চ্যাম্পিয়ন যেমন চান আবার ফাইনালেও জায়গা করে নিতে চান।

Manual7 Ad Code

বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপে খেলা ৪৩ ম্যাচের মধ্যে জিতেছে ৭টি ম্যাচ। হেরেছে বাকি ৩৬ ম্যাচই। এবারের আসরে জয়ের হার বাড়াতে পারে কিনা টাইগাররা, তাই এখন দেখার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code