এসএ গেমস: স্বর্ণ জয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্কঃ এসএ গেমসের ফাইনালে শ্রীলঙ্কাকে হারালেই স্বর্ণ পদক জিতবে বাংলাদেশের মেয়েরা। বুধবার নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তার পর বৃহস্পতিবার মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে হ্যাট্টিক জয় নিশ্চিত করে সালমা ইসলামরা। আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলবে তারা।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার নিগার সুলতানার ১১৩ ও ফারজানা হকের ১১০ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশ বোলারদের তোপে ১২ দশমিক ১ ওভারে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ। বল হাতে বাংলাদেশের রিতু মনি ও সালমা খাতুন ৩টি করে উইকেট নেন।

 

Manual8 Ad Code

 

এদিকে আজ শুক্রবার নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান তোলে লঙ্কানরা। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৭ রান করে স্বাগতিক নেপাল।

Manual5 Ad Code

 

পোখরায় আগামী রবিবার ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে খেলতে যাওয়া বাংলাদেশ স্বর্ণ পদক থেকে মাত্র একটি জয় দূরে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ব্রোঞ্জের লড়াইয়ে নামবে নেপাল ও মালদ্বীপ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code