ঐতিহাসিক মসজিদে ইসরাইলি প্রেসিডেন্ট, আরব লিগের নিন্দা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি প্রেসিডেন্ট ইসাক হেরজগের অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ।

সোমবার এক বিবৃতিতে আরব মুসলিম রাষ্ট্রগুলোর সংস্থা এ নিন্দা জানিয়েছে। খবর ওয়াফার।

Manual2 Ad Code

এতে বলা হয়, মুসলিমদের আবেগ ও অনুভূতিতে আঘাত দিতে ইহুদিবাদী এ রাষ্ট্রপতি পবিত্র মসজিদে অনুপ্রবেশ করেছেন।

রোববার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি প্রেসিডেন্ট স্থানীয় অবৈধ ইহুদি বসতকারী ও কট্টপন্থি ইহুদি এমপিদের নিয়ে ঐতিহাসিক ওই মসজিদটিতে ঢুকে পড়ে।

Manual1 Ad Code

সেখানে ইহুদি উৎসব হানক্কিহ উপলক্ষ্যে তিনি মোমবাতি জ্বালান। এ সময় আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। এমনকি সাংবাদিকদেরও ইসরাইলি প্রেসিডেন্টের অনুপ্রবেশের খবর তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়।

Manual2 Ad Code

১৯৯৪ সালে উগ্রবাদী ইহুদিরা ইব্রাহিমি মসজিদে অনুপ্রবশ করে ২৯ মুসল্লিকে হত্যা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code