

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, নিখোঁজ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা‘র সাথে ওল্ডহ্যামে এক মতবিনিময় সভা করেছেন প্রবাসী বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর এলাকাবাসী। ওল্ডহ্যামের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত এই মতবিনিময় সভায় তাহসিনা রুশদীর লুনা ইলিয়াস আলীর আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল তাঁকে গুম করেছে বলে অভিযোগ করেন। ওল্ডহ্যাম বিএনপি‘র সভাপতি জামাল উদ্দীেনর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান লিটনের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্য আরও বক্তব্য রাখেন ইলিয়াস আলীর সহোদর সিলেট জেলা বিএনপি‘র যুগ্ম-সম্পাদক আছকির আলী,ওল্ডহ্যাম বারা কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার,যুক্তরাজ্য বিএনপি‘র সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি