কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে ১২ জন আহত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া ও উত্তর লোহাজুরী গ্রামে একটি পাগলা শিয়ালের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে এ ঘটনাটি ঘটেছে । আহতরা হচ্ছেন- ফরিদা বেগম (৪০),কাউছার মিয়া (১২),ফজলু আফ্রাদ (৪৫), রুবিনা আক্তার (৩৫),বাদল জোয়ারদার (৪৬), সাইদুর রহমান ( ৬২),রাকিব মিয়া (১২),মাইন উদ্দিন আফ্রাদ (৬৫),রিমন মিয়া (২) ও রোকসানা আক্তার (৩৫)।আহতদেরকে বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয় ।
চরকাউনিয়া গ্রামে আহত রোকসানা বলেন,শিমের জমিতে রোকসানা নামে এক গৃহবধূ তার ছেলে বোরহান উদ্দিনকে নিয়ে কাজ করতে গেলে শিয়ালটি বোরহানকে কামড়াতে দৌড়ে আসে। মা রোকসানা ছেলেকে আগলে দাঁড়ালে শিয়ালটি তাকে কামড়াতে থাকে। পরে তার চিৎকারে লোকজন লাঠিসোটা নিয়ে ছুটে এসে শিয়ালটিকে মেরে ফেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাগলা শিয়ালটি মেরে ফেলতে পেরে লোকজন এখন নিরাপদ বোধ করছেন।
লোহাজুরী ইউনিয়ন পরিষদের চরকাউনিয়া ওয়ার্ডের সদস্য মো. আব্দুল ওয়াদুদ বাবুল জানান,সোমবার দুপুরের দিকে একটি পাগলা শিয়াল কামড়িয়ে চরকাউনিয়া ও উত্তর লোহাজুরী গ্রামের অন্তত ১২ জনকে আহত করেছে ।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব জানান,শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহতদের জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code