কমছে সব নদীর পানি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কমতে শুরু করেছে দেশের প্রায় সব নদীর পানি। তিস্তা ছাড়া সব নদীর পানি কমা অব্যাহত থাকতে পারে। ভারতের কয়েকটি এলাকার ছাড়া ভারী বৃষ্টিও নেই কোনও অঞ্চলে। ওই বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় সিলেট, সুনামগঞ্জসহ দেশের বেশিরভাগ অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। তবে শরীয়তপুর ও মাদারীপুর জেলার কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। আজ দেশের ৬ নদীর ৭ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে আছে। গতকাল ৭ নদীর ৯ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে ছিল। সে হিসেবে প্রায় সব এলাকার পানি কমতে শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code