কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে আগুন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
মোহাম্মদ সোহান, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে আগুন লেগেছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হীড বাংলাদেশ’-এর কার্যালয়ের পেছনের (বাঘমারা বন ক্যাম্পে) বনে এ আগুন লাগে। দুপুর ৩টা পর্যন্ত আগুন জ্বলেছিল। এতে বন এলাকার ছোট-বড় গুল্ম ও গাছ পুড়ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। গুরুত্বপূর্ণ এই বনে ঘণ্টাখানেক ধরে আগুন জ্বললেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে না এলে তা লাউয়াছড়ার জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। স্থানীয় লোকজনের অভিযোগ, এখানে কিছু অবৈধ দখলদার আছেন। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড খরতাপের সুযোগ কাজে লাগিয়ে এসব অবৈধ দখলদারেরাই আগুন লাগাতে পারেন।
দেড় বছর আগেও এই বনে আগুন লেগেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন বনবিভাগের কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ভেতরে ঢুকতে পারছে না। একই সাথে পানির স্বল্পতাও রয়েছে। লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে।
এ বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বেলা সোয়া তিনটার দিকে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও বনকর্মীরা বনের আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে প্রাথমিকভাবে মনে করা যাচ্ছে শ্রমিকদের সিগারেটের আগুন থেকে বা কেউ ইচ্ছাকৃতভাবেও লাগাতে পারে। এক একর জায়গার লতা-পাতা ও ছোট ছোট গাছগাছালি জ্বললে বড় গাছগুলো জ্বলেনি। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ উদঘাটন করতে বন বিভাগ তদন্ত করছে বলেও জানান তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code