করোনার ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী-পঞ্চাশোর্ধ্বরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনার কার্যকর ভ্যাকসিন উদ্ভাবিত হলে প্রাধান্য অনুসারে সবার আগে তা সম্মুখ সারিতে থাকা স্বাস্থ্যকর্মী, ভাইরাসে আক্রান্ত পঞ্চাশোর্ধ্ব ও আগে থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

Manual5 Ad Code

এক প্রেস ব্রিফিংয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ থেকে এ তথ্য জানা যায়।
ম্যাট হ্যানকক আরও বলেন, স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিতে থাকা রোগীদের পর প্রাধান্য অনুসারে অন্যদের ভ্যাকসিন দেওয়া হবে। তারা কারা, এ ভাইরাসের ব্যাপারে আরও বিস্তৃত পরিসরে জানার মধ্য দিয়ে ক্রমে ক্রমে তা নির্ধারণ করা হবে। ভ্যাকসিন সহজলভ্য হলে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে তাদেরই আগে দেওয়া হবে। আমরা খুব দ্রুত আমাদের দেশকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে চাই। দেশটিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে এটি বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code