করোনায় ক্ষতি কাটিয়ে ওঠার পরিকল্পনা নিতে হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

সম্পাদকীয়:

Manual7 Ad Code

করোনা মহামারির কারণে গোটা বিশ্বের মতো আমাদের দেশেও সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। করোনার প্রথম দফা ধাক্কার ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে বিভিন্ন খাতে সরকার প্রণোদনা প্রদানের ফলে উদ্যোক্তারা কোনোরকমে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন। কিন্তু নতুন করে করোনা পরিস্থিতির অবনতির ফলে সরকারকে ‘সর্বাত্মক লকডাউন এর মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। এ পরিস্থিতিতে সারা দেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের বিপুলসংখ্যক কর্মী কাজ হারিয়েছেন। অনেকে নতুন করে হয়েছেন কর্মহীন। অনেকে কর্মহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এ অবস্থায় বেকারের তালিকা আরও দীর্ঘ হবে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। জানা গেছে, শুধু লকডাউনের কারণে মোট কর্মগোষ্ঠীর ৫০ শতাংশের বেশি কর্মহীন হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, কাজ হারানোদের একটি উল্লেখযোগ্য অংশ আর কাজ ফিরে পাবে না। এ অবস্থায় এই বিপুল কর্মগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, করোনার প্রভাবে আগামীতে কর্মসংস্থানের ধরনও পালটে যাবে। কাজেই পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে এখনই।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code