ছাত্র রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সম্পাদকীয়: বাংলাদেশে ছাত্র রাজনীতি নতুন নয়। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সাথে ছাত্র রাজনীতির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। এদেশে ছাত্র রাজনীতির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।

পঞ্চাশ, ষাট এবং সত্তরের দশকে এদেশের ছাত্র রাজনীতি ছিল মানুষের কল্যাণের জন্য, জনস্বার্থ রক্ষার জন্য, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। শুধু আন্দোলন সংগ্রামে নয়, ইতিবাচক রাজনীতিতেও শিক্ষার্থীদের ভূমিকা ছিল অপরিসীম।
দেশের বিভিন্ন সংকটে তারা পালন করেছে যথোপযুক্ত ভূমিকা। এসব কারণে সমাজের মানুষের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছিল আলাদা মর্যাদা। অনেককেই বলতে শুনেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি কখনো বাসে দাঁড়িয়ে যেত এবং বাসের সিটে বসা একজন বয়স্ক মানুষও যদি সেটা জানতে পারতো; তবে, সেই বয়স্ক ব্যক্তিও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সিট ছেড়ে দিতে চাইতো।
কিন্তু প্রশ্ন হচ্ছে, ইদানীং কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে বেশিমাত্রায় নেতিবাচক কথা শুনতে হচ্ছে? কেনইবা তারা বারবার গণমাধ্যমে নেতিবাচক শিরোনাম হচ্ছে? মে থেকে সেপ্টেম্বর, এই পাঁচ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চারবার ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ছাত্র রাজনীতি নিয়ে যতটা না আশার খবর পাওয়া যায় তার চেয়ে ঢের বেশি ছিনতাই, দুই পক্ষের মারামারি, সিট বাণিজ্যই সংবাদ শিরোনাম হয়।
জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রনেতাদের মধ্যে দূরত্ব বাড়ছে। এই পরিস্থিতির জন্য পরস্পর পরস্পরকে দোষারোপ করছে প্রশাসন ও ছাত্রনেতারা। সংবাদে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ‘পরিবেশ পরিষদের’ নিয়মিত সভা না হওয়ায় বাড়ছে অস্থিতিশীলতা।

Manual8 Ad Code

এর আগে, ছাত্র রাজনীতির জন্য আলোচনায় আসে ইডেন কলেজ। হোস্টেলগুলোয় সিট বাণিজ্যের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রুপের নেত্রীরা। পরিস্থিতি কলেজ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কমিটি বিলুপ্ত হওয়ার পরদিন ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিবেশ অশান্ত করা হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে যতটা না আশার খবর পাওয়া যায় তার চেয়ে ঢের বেশি ছিনতাই, দুই পক্ষের মারামারি, সিট বাণিজ্যই সংবাদ শিরোনাম হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code