করোনায় বিনিয়োগে স্থবিরতা কাটাতে হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: করোনার প্রভাবে ব্যবসায়-বাণিজ্যে স্থবিরতা অব্যাহত রয়েছে। জানা গেছে, করোনার নেতিবাচক প্রভাবে বিনিয়োগে মন্দা দেখা দেয়ায় নতুন শিল্প স্থাপনের গতিও মন্থর হয়ে পড়েছে। শুধু তাই নয়; এর ফলে বিদেশি বিনিয়োগও কমে গেছে। গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছিল ১৭ কোটি ডলার। অথচ চলতি অর্থবছরের একই সময়ে মাত্র ৬ কোটি ৮০ লাখ ডলার এসেছে। তাছাড়া গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে শেয়ারবাজারে ৩ কোটি ৬০ লাখ ডলার বিদেশি বিনিয়োগ এলেও চলতি অর্থবছরের একই সময়ে নতুন করে কোনো বিনিয়োগ তো আসেইনি; বরং পূর্বের বিনিয়োগের স্থিতি থেকে ১৫ কোটি ৪০ লাখ ডলার তুলে নেয়া হয়েছে। যদিও অর্থনীতিবিদ-ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অনেকেই আশার বাণী শোনাচ্ছেন; বলছেন, এ স্থবিরতা দ্রুত কেটে গিয়ে আশার আলো দেখা যাবে। কিন্তু তারপরও এ মুহূর্তে দেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ ।এ অবস্থায় আমাদের অর্থনীতিকে এক ধরনের মন্দার মধ্য দিয়েই টিকে থাকার প্রয়াস চালাতে হবে এবং সম্ভাবনার নিরিখে নতুন কৌশল নিয়ে অগ্রসর হতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code