করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ফাউচি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। তার আশঙ্কা, থ্যাংকসগিভিং হলিডে-এর পর যুক্তরাষ্ট্রে করোনা মহামারির ঢেউয়ের পর ঢেউ দেখা যাবে। থ্যাংকসগিভিং ডে এর ছুটি চলাকালীন ভ্রমণের সময় জনগণকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন তিনি। করোনার সংক্রমণ ও মৃত্যু দুই দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে ২ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবিসি’র দিস উইক অনুষ্ঠানে ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রে সংক্রমণের মাত্রা হুট করে পাল্টে যাবে না। স্পষ্টতই আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি একইরকম থাকবে। এমনও হতে পারে দুই-তিন সপ্তাহ ধরে সংক্রমণ নিম্নমুখী থাকার পর এর তীব্রতা বাড়তেই থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code