করোনার টিকা নেওয়ার বয়স কমিয়ে ৩০ এ আনলো সরকার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

বেশি সংখ্যক মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনার জন্য সরকার টিকা নেওয়ার বয়সসীমা কমিয়েছে।  সিদ্ধান্ত অনুয়ায়ী, ৩০ বছর বয়সী নাগরিকেরা করোনার টিকা নিতে পারবেন।

Manual6 Ad Code

এর আগে কোভিড টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির একটি ভার্চ্যুয়াল সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

Manual2 Ad Code

সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা সুপারিশ করেছিলাম বয়সসীমা ১৮ বছরে নামানোর জন্য, কিন্তু সভায় সিদ্ধান্ত হয় বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করার এবং পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনার।’

Manual5 Ad Code

এর আগে বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।

এখন পর্যন্ত সরকার বিভিন্ন উৎস থেকে ১ কোটি ৭৯ টিকা পেয়েছে। এরমধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও ১১ লাখ ডোজ টিকা।

সভায় ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code