করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে ৭০ শতাংশ কার্যকর ‘স্পুটনিক লাইট’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে রাশিয়ার স্পুটনিক লাইট টিকা ৭০ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে বলে দাবি করা হয়েছে।

Manual3 Ad Code

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) বুধবার এ তথ্য জানায়। খবর রয়টার্স, এনডিটিভির।

Manual7 Ad Code

‘স্পুটনিক-ভি’ টিকার একটি সংস্করণ ‘স্পুটনিক লাইট’। ‘স্পুটনিক-ভি’ দুই ডোজের টিকা। অন্যদিকে ‘স্পুটনিক লাইট’ এক ডোজের টিকা। এ টিকার অর্থায়নে রয়েছে আরডিআইএফ।

Manual7 Ad Code

আরডিআইএফের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, আমি আশা করছি করোনা থেকে সুরক্ষার জন্য রাশিয়ার প্রধান টিকা হবে স্পুটনিক লাইট।

বিশ্বে স্পুটনিক লাইট বাজারজাত করে আরডিআইএফ। সংস্থাটি জানায়, গামালিয়া ইনস্টিটিউটের দেওয়া তথ্য পিয়ার রিভিউর অপেক্ষায় রয়েছে। সেখানে এক ডোজের স্পুটনিক লাইটের টিকা নেওয়া ২৮ হাজার ব্যক্তির তথ্য রয়েছে।

এক ডোজের স্পুটনিক লাইট ভ্যাকসিন ১৫টির বেশি দেশে অনুমোদন দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code