করোনার থেকে চার কদম এগিয়ে দিল্লি, দাবি কেজরীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: প্রতি দিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দিল্লিতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হাসপাতালগুলোতে শয্যার অভাব দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৮৬। মৃত্যু হয়েছে ৩৯৮ জনের। শুধু তাই নয়, গোটা দেশে সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র, তামিলনাড়ুর পরই রয়েছে দিল্লি। সবচেয়ে করোনা প্রভাবিত শহরগুলোর তালিকাতেও রয়েছে দিল্লির নাম। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও অরবিন্দ কেজরীবাল শনিবার দাবি করলেন, করোনার থেকে তাঁরা চার কদম এগিয়ে। কেজরী এ দিন জানিয়েছেন, দীর্ঘস্থায়ী লকডাউনের পথে হাঁটবে না তাঁর সরকার। করোনার সংক্রমণ ঠেকাতে এটা সমাধান নয় বলেই মনে করেন তিনি। এর পরই কেজরী বলেন, “এটা মানছি যে, দিল্লিতে করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।” তবে যে দুটি বিষয় তাঁকে সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে তা হল— মৃত্যুর সংখ্যাবৃদ্ধি এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যার অভাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code