

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে বাংলাদেশে আজ রোববার ৭ ফেব্রুয়ারি একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ১০০৫টি টিকা কেন্দ্রে এ প্রতিষেধক প্রদান করা হচ্ছে।
গণটিকাদানের প্রথম দিন আজ ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা গ্রহন করেছেন হাইকোর্টের তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি জিনাত হক, বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি রুহুল কুদ্দুস।