করোনায় সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর হোসাইনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সাবেক প্রতিমন্ত্রী, প্রাক্তন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আ. খ. ম. জাহাঙ্গীর হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। করোনা আক্রান্ত অবস্থায় প্রায় ২২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ  বৃহস্পতিবার  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে  ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাহাঙ্গীর হোসাইন স্ত্রী সেলিনা হোসাইন, ছেলে আসম জাওয়াদ সুজন, মেয়ে ড. শারমীন জাহান শাম্মি ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে চারবার আওয়ামী লীগ দলীয় এমপি নির্বাচিত হয়েছিলেন। ছিলেন প্রতিমন্ত্রী। এছাড়া, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code