করোনা আক্রান্ত হয়ে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশী আব্দুল মান্নানের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : করোনা আক্রান্ত হয়ে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশী আব্দুল মান্নানের (৭৯) মৃত্যু হয়েছে। এনিয়ে লস এঞ্জেলেস কমিউনিটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮। শনিবার সান বার্নার্ডিনো কাউন্টির ওন্টারিও সিটির বাসিন্দা মোঃ আব্দুল মান্নান মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে সান আন্তোনিও হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল ৯:৩০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‌মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘ ২২ বছর ধরে লস এঞ্জেলেস প্রবাসী। তার দেশের বাড়ি কুমিল্লা। দেশে তিনি সমবায় অফিসার ছিলেন।‌ মরহুম মোহাম্মদ আব্দুল মান্নান আমেরিকান এসোসিয়েশন অফ বাংলাদেশী ইজ্ঞিনিয়ারস এন্ড আর্কিটেকস (AABEA) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চাপ্টারের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জামশেদ হায়দার ও বাফলার বোর্ড অফ ট্রাস্টি চেয়ার ইঞ্জিনিয়ার মুর্শেদ হায়দারের আপন বড় বোনের স্বামী। তারা পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাফলা পরিবার। এক শোকবার্তায় বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী স্বাক্ষরিত ও পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ প্রেরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা বাফলা পরিবার মোঃ আব্দুল মান্নানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এখনো ২০ জন লস এঞ্জেলেস প্রবাসী হাসপাতালে ভর্তি। ভেন্টিলেশনে আছেন ৩ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code