সিডনির ওয়ালি পার্কে বৈশাখী মেলা অনুষ্ঠিত

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার সিডনির ওয়ালি পার্কে বাঙালির প্রাণের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। টাবু সঞ্জয়ের সার্বিক পরিচালনায় প্যারামাউন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই মেলা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) টাবু সঞ্জয়ের সার্বিক পরিচালনায় ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়া এবং গাংচিল মিউজিকের সহযোগিতায় আয়োজন করা হয় এ মেলা।

Manual3 Ad Code

নাহিদা ও জুঁইয়ের সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পর শ্যামলী দে বৈশাখের গান পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন দেবী শাহা। কিশলয় কচিকাঁচা, আগমনি অস্ট্রেলিয়া ও বিএসপিসি বাংলা স্কুলের ছোট্ট সোনামনিরা গানে ও নাচে দর্শকদের মাতিয়ে রাখে। মেলায় দিনব্যাপী ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করে শ্রেষ্ঠা, আর্শিতা, অনিশা হায়দার, মিশা ও অবশোরা। গান পরিবেশন করেন নিলুফার ইয়াসমিন, বন্ধু সভা, লাল সবুজ ও কৃষ্টি ব্যান্ড। ফারিয়া আহমেদের পরিচালনায় ভবের হাটের শিল্পীরা বাউল গান পরিবেশন করে।

Manual4 Ad Code

মেলায় ২০টির বেশি কাপড়ের দোকান ও ১৫টির বেশি বাহারি দেশীয় খাবারের দোকান ছিল। প্রবাসী বাংলাদেশিরা জানান, বিদেশের মাটিতে বৈশাখের এমন আয়োজন সত্যিই মুগ্ধকর। আয়োজকরা প্রতি বছর বৈশাখ মাসে মেলার আয়োজন করে থাকেন। বিশিষ্ট অতিথি হিসেবে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন এবং নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী জিহাদ দিব উপস্থিত ছিলেন। সঞ্জয় টাবু এবং সাজেদা আক্তার অতিথিদের ফুলের তোড়া উপহার দেন। আয়োজকরা আগামী বছরের ১১ এপ্রিল বৈশাখী মেলার প্রতিশ্রুতি দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

Manual3 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code