মরহুম হাজী মাকসুদ আলী টিপুর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক: কুতবুল আউলিয়া শাহ সূফী হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.)-এর একনিষ্ঠ খাদিম মরহুম হাজী মাকসুদ আলী টিপু সাহেবের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, মাসিক খানকা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বাদ আছর মরহুম হাজী মাকসুদ আলী টিপু সাহেবের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব কুতবুল আউলিয়া শাহ সূফী হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.)-এর মাসিক খানকা মাহফিল অনুষ্ঠিত হয়। খানকা মাহফিল শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে হযরত ছাতাপীর (রহ.)-এর মুরিদান ও মুহিব্বিনসহ এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মাহফিলের দোয়ায় মরহুম হাজী মাকসুদ আলী টিপু সাহেবের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিব এবং মাহফিলে অংশগ্রহণকারী সকলের জন্য উত্তম প্রতিদান প্রার্থনা করা হয়।

Manual1 Ad Code

আমিন, ইয়া রব্বাল আলামিন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code