করোনা যুদ্ধে জীবন পেলেন দশমিনার তিনজন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

দশমিনা (পটুয়াখালী) ঃ
করোনাভাইরাসের যুদ্ধে জয় করে নতুন জীবন ফিরে পেলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্যানিটরি ইন্সেপেক্টর মোঃ শাহাবুদ্দিন ও তার স্ত্রী শিক্ষিকা নিগার সুলতানা (পপি আক্তার) এবং উপজেলার কাটাখালী গ্রামের শহিদুল গাজীর ছেলে এইচ,এস,সি পরীক্ষার্থী মোঃ নাইমুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ওই তিনজনকে বৃহস্পতিবার সদ্ধ্যায় সুস্থ্যতার ছাড়পত্র ও ফুলেল শুভেচ্ছা দেয় স্বাস্থ্য কমপ্লেক্্র কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কমপ্লেক্্র সূত্রে জানা যায়, স্যানিটরি ইন্সেপেক্টর মোঃ শাহাবুদ্দিন ও তার স্ত্রী শিক্ষিকা নিগার সুলতানা (পপি আক্তার) এর করোনা ভাইরাসের সন্দেহে নমুনা সংগ্রহ করে ২০এপ্রিল এবং শহিদুল গাজীর ছেলে নাইমুলের ১৯ এপ্রিল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষা রিপোর্ট পজেটিভ আসে। ১৮ এপ্রিল মারামারিতে গুরুত্বর আহত হওয়ায় নাইমুলকে স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছিল। ওইদিনই ওই তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্্েরর আইসোলেশনে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনিক মিত্রের নেতৃত্বে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করে তুলেন। গত ২৪ ও ২৭তারিখে ওই তিনজনের পূর্ণরায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে নেগেটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ওই তিনজন আরো ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে। এই কৃতিত্ব সকল ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মীদের।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code