কর্মজীবী বাবা-মায়ের গল্প নিয়ে ৩০ পর্ব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: ব্যবসায়ী সেলিম আহমেদ ও ব্যাংকার ফারজানার তিন সন্তান- আলিশা, আয়ান ও আয়শা। হাসিখুশির একটা সংসার তাদের। কিন্তু যান্ত্রিক জীবনের জটিলতায় ব্যস্ত বাবা-মায়ের সঙ্গে সন্তানদের দূরত্ব তৈরি হয় ক্রমশ।

Manual5 Ad Code

মূলত এই বিষয়টিকে উপজীব্য করে তৈরি হয়েছে শিশুতোষ ধারাবাহিক নাটক ‘এলাটিং বেলাটিং’। দুরন্ত টিভির জন্য নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বি ও জিনাত শানু স্বাগতা। তাদের তিন সন্তান চরিত্রে মালিহা শখ, শায়ান মির্জা ও সুবাইতা। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তামান্না ইসলাম, শিল্পী সরকার অপু, বাদল শিকদার, টুনটুনি সোবহান, রিগ্যান সোহান রত্নাসহ অনেকে।

Manual1 Ad Code

অভিনেতা মীর রাব্বি বলেন, ‘খুব দরকারি একটি গল্প এটি। যে গল্পটি নাগরিক জীবনের প্রায় প্রতিটি ঘরে বিরাজমান। বিশেষকরে কর্মজীবী বাবা-মায়েদের জন্য এই নাটকটি গুরুত্বপূর্ণ। এখানে আমি তেমনই একজন ব্যস্ত বাবার চরিত্রে অভিনয় করেছি। যেখানে আমার স্ত্রীও কর্মজীবী। বিপরীতে আমাদের তিন সন্তান। আমি মনে করি, এই গল্পটি বাচ্চাদের পাশাপাশি বাবা-মায়েদেরও দেখা উচিত। ভালো লাগবে, কথা দিলাম।’

Manual4 Ad Code

দুরন্ত কর্তৃপক্ষ জানায়, ৩০ পর্বে সাজানো ‘এলাটিং বেলাটিং’ ধারাবাহিক সম্প্রচার হতে যাচ্ছে ২৯ ডিসেম্বর থেকে রোজ দুপুর ১২টা এবং রাত ৮টা ৩০ মিনিটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code