কলসিন্দুরের ফুটবল কন্যাদের স্কুল ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

ধোবাউড়া (ময়মনসিংহ):
ময়মনসিংহের ধোবাউড়ায় ঐতিহ্যবাহী কলসিন্দুরের ফুটবল কন্যাদের স্কুল ভবনের ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন ময়মনসিংহ-১(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ জুয়েল আরেং। মঙ্গলবার সকালে তিনি এই ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ জুয়েল আরেং। প্রভাষক এবি সিদ্দিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন,যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন,নাজমুল হক,বীরমুক্তিযোদ্ধা জিন্নত আলী বিশ্বাস,ওসি(তদন্ত) চাঁদ মিয়া,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন,গামারীতলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল হক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ প্রমূখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code