কসোভো-সার্বিয়া উত্তেজনা বাড়ছে হস্তক্ষেপে প্রস্তুত ন্যাটোর শান্তিরক্ষী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কসোভোতে মোতায়েনকৃত ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা কসোভোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছে এবং স্থিতিশীলতা বিপন্ন হলে তারা হস্তক্ষেপের জন্য প্রস্তুত। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এখবর জানিয়েছে। কসোভোর সার্বিয়া সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় পৌরসভার সার্ব জাতিগোষ্ঠী সড়ক অবরোধ করেছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছে। নতুন একটি আইনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন। নতুন আইন অনুসারে, তাদেরকে নিজেদের লাইসেন্স প্লেট কসোভোর প্লেট দিয়ে স্থলাভিষিক্ত করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code