কানাডার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ কানাডায় সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার নামে বাংলাদেশি এক ছাত্রী প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় গত ১৯ অক্টোবর বেলা পৌনে ১২টার দিকে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ সড়কে সিগন্যাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান তাকে আঘাত করে।

Manual3 Ad Code

আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ১৭ বছর বয়সি  নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন।

Manual8 Ad Code

নিহতের বাবার নাম সুমন মজুমদার। তার বাড়ি সিলেটে। নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার বাদ জোহর টরন্টোর মসজিদ আল-আবেদীন ও ইসলামিক রিসার্চ সেন্টারে জানাজা শেষে মরহুমার লাশ রিচমন্ড মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code