কানাডায় ব্যাংকিং সেবা ব্যাহত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

কানাডা প্রতিনিধি: প্রযুক্তিগত সমস্যার কারণে কানাডায় টিডি ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে ব্যাংকিং সেবা ব্যাহত হয়েছে। গ্রাহকরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারছেন না বলে জানিয়েছেন। গ্লোবাল নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে কানাডার টিডি ব্যাংকের কিছু গ্রাহক সরাসরি তাদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরে সমস্যার সম্মুখীন হয়েছেন।

Manual5 Ad Code

এ বিষয়ে টিডি ব্যাংকের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কিছু গ্রাহক সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরে সমস্যার সম্মুখীন হয়েছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে।

Manual5 Ad Code

তিনি বলেন, আমরা এই অসুবিধার জন্য দুঃখিত এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করার জন্য কাজ করছি। গ্রাহকদের ধৈর্য ধরার এবং বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ জানাই। মুখপাত্র আরও বলেন, মিসড ডিরেক্ট ডিপোজিটের ফলে গ্রাহকদের কাছ থেকে নেয়া যে কোনো ফি সমস্যাটি সমাধান হওয়ার পরে ফেরত দেয়া হবে।

স্থানীয় সময় শুক্রবার রাত পর্যন্ত সমস্যাটি সমাধান হয়নি বলে জানা গেছে। এ নিয়ে অনেক গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন টুইটারে লেখেন, ‘আমি এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি। আমার অর্থ জমা হয়নি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code