কানাডায় ভারতীয়দের সতর্ক থাকতে বললো নয়াদিল্লি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস: কানাডায় প্রবাসী ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে ভারত। বুধবার (২০ সেপ্টেম্বর) যারা কানাডায় যাওয়ার পরিকল্পনা করেছেন তাদেরকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারত সরকার। কানাডায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যে এই ভ্রমণ সতর্কতা জারি করলো দিল্লি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ, রাজনৈতিক অপকর্ম ও অপরাধমূলক সহিংসতা হচ্ছে। তাই সেখানে অবস্থানরত সব ভারতীয় নাগরিক ও যারা যাওয়ার কথা ভাবছেন তাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

Manual7 Ad Code

মন্ত্রণালয় আরও বলেছে, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

Manual5 Ad Code

বুধবার একটি বেসরকারি বিনোদন সংস্থা বুক মাই শো জানিয়েছে, কানাডিয়ান গায়ক শুভনীত সিং ভারত সফর বাতিল করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code