কানাডায় সেপ্টেম্বরের মধ্যে সবাই টিকা পাবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  কানাডায় আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া সম্ভব হবে বলে আশ্বস্ত করেছে দেশটির সরকার। আর আগামী মাসের শেষ নাগাদ ৩ কোটি নাগরিককে টিকা দেওয়া হবে। জুনের শেষে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে আরও এক কোটি কানাডিয়ানকে।

 

কানাডায় গত ১৪ ডিসেম্বর থেকে টিকা প্রয়োগ শুরু হয়েছে। সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দা ও কর্মীরা আগে টিকা পাচ্ছেন।

 

এদিকে, আগামী দুই সপ্তাহের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দিতে যাচ্ছে হেলথ কানাডা। এটি হবে দেশটিতে অনুমোদন পাওয়া তৃতীয় টিকা। পাশাপাশি চতুর্থ টিকা অনুমোদন দিতেও খুব বেশি সময় লাগবে না বলে স্বাস্থ্য কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

 

হেলথ কানাডার প্রধান জনসংযোগ কর্মকর্তা এরিক মরিসেটে বলেন, অ্যাস্ট্রাজেনেকার আবেদনটি ১ অক্টোবর থেকে পর্যালোচনা করে দেখেছে এ সংক্রান্ত কমিটি। অনুমোদনের আগে এখন তারা অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে উৎপাদন প্রক্রিয়া-সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় আছেন।

 

Manual6 Ad Code

হেলথ কানাডার চিফ মেডিকেল অ্যাডভাইজার ডা. সুপ্রিয়া শর্মা এ মাসের গোড়ার দিকে বলেছিলেন, ট্রায়ালে কিছু স্বেচ্ছাসেবক অ্যাস্ট্রাজেনেকার অর্ধেক ডোজ ভ্যাকসিন নেওয়ায় এটি পর্যালোচনা করা কিছুটা জটিল।

Manual5 Ad Code

 

এরপর যুক্তরাজ্যে বড় পরিসরে ট্রায়াল চললেও মরিসেটে বলেন, মার্চ পর্যন্ত ট্রায়ালের ফল পাওয়া যাবে না। কিন্তু হেলথ কানাডা সব ক্লিনিক্যাল ডাটা প্রয়োজন বলে মনে করছে।

 

এদিকে জনসন অ্যান্ড জনসন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল ঘোষণার পর চতুর্থ টিকা অনুমোদনের বিষয়টিও সামনে চলে এসেছে। সিঙ্গেল ডোজের টিকাটির অনুমোদন চেয়ে গত ৩০ নভেম্বর হেলথ কানাডার কাছে আবেদন জমা দেয় জনসন অ্যান্ড জনসন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

হেলথ কানাডা সর্বপ্রথম অর্থাৎ ৯ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দেয়। এর কিছুদিন পর ২৩ ডিসেম্বর অনুমোদন দেয় মডার্নার টিকা। উভয় ক্ষেত্রেই তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল প্রকাশের তিন সপ্তাহ পর টিকা অনুমোদন দেওয়া হয়।

 

এদিকে কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যা কেন্দ্রে চাপ পড়ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ সরকারি বিভিন্ন বিধিনিষেধ দেওয়া সত্ত্বেও করোনা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ২১ হাজার ১৬৮ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code