কানাডা থেকে সার আমদানির চিন্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

কানাডা প্রতিনিধি: চলতি আমন মৌসুমের জন্য দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়লেও সরকার আপাতত দাম বাড়াচ্ছে না। তবে আমনের পর বোরো মৌসুমে ধান ও সবজির জন্য সার নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। এত দিন সরকার শীত মৌসুমের ফসলের জন্য পটাশ-এমওপি এবং ইউরিয়া রাশিয়া ও বেলারুশ থেকে আমদানি করত। ওই দুই দেশের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সরকার এবার সার আনতে কানাডা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের দিকে ঝুঁকছে।বিশ্ববাজারে সারের দাম গত চার মাসে তিন গুণ বেড়ে গেছে। পরিস্থিতি সামলাতে সরকার এ বছর সারের সরবরাহ দেড় লাখ টন কমিয়ে ৬৬ লাখ টন করেছে। চলতি অর্থবছরে সরকারের হাতে সার আছে প্রায় ১৯ লাখ টন। এর মধ্যে আমনে লাগবে প্রায় ১০ লাখ টন। বাকি সার বোরো মৌসুমে লাগবে। ফলে বোরো মৌসুমে সারের জোগান নিয়ে দুশ্চিন্তা আছে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের শিল্পকারখানার জন্য গ্যাস বেশি জরুরি। তাই সরকারি দুটি কারখানা বন্ধ রাখা হয়েছে। ইউরিয়া সার আন্তর্জাতিক বাজারে সহজলভ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code