কানাডা-ভারতের সংকট: শ্রীঘ্রই সুবাতাসের খবর নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

কানাডা অফিস: পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কানাডীয়দের ভারতের ভিসা দেয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে বিএলএস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি কানাডায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর দায়িত্বে রয়েছে।

Manual4 Ad Code

শিখ নেতা হত্যার ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের মধ্যে কানাডার নাগরিকদের ভিসা দেয়া সাময়িক বন্ধ রেখেছে ভারত। শ্রীঘ্রই দুই দেশের মধ্যে। সুবাতাসের খবর নেই।
পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কানাডীয়দের ভারতের ভিসা দেয়া বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিএলএস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি কানাডায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর দায়িত্বে রয়েছে।

Manual7 Ad Code

বিএলএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচালনগত কারণে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ভারতীয় ভিসা স্থগিত করা হয়েছে।

কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের সম্পৃক্তি নিয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে দাবি করে অটোয়া। এমন দাবির পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্কে চিড় ধরার মধ্যেই ভিসা বন্ধের খবরটি এলো।

Manual6 Ad Code

ভারতে সম্প্রতি অনুষ্ঠিত জি২০ সম্মেলনের সময় থেকেই কানাডার সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশটির সম্পর্কে চলছে টানাপোড়েন। ওই সম্মেলনের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর আমেরিকার দেশটিতে ‘ভারতবিরোধী তৎপরতা অব্যাহত থাকার বিষয়ে জোর উদ্বেগ’ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code