কাপড়ের মাস্ক সুরক্ষিত নয়!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: করোনার সংক্রমণ থেকে বাঁচতে কী ধরনের মাস্ক নিরাপদ, এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতানৈক্য রয়েছে। সম্প্রতি এক গবেষণায় আরেকটি নতুন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, সুতির কাপড়ের তৈরি মাস্ক থেকে দুই স্তরের নাইলন মাস্ক বেশি সুরক্ষা দেবে।

Manual7 Ad Code

জি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকদের এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানীদের দাবি, বাতাসে ভাসমান করোনাভাইরাস থেকে ৩৮ দশমিক ৫ শতাংশ সুরক্ষা দেয় সার্জিক্যাল মাস্ক। সঠিক পদ্ধতিতে পরলে ভাইরাসের হাত থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে ৬০ শতাংশ পর্যন্ত। তবে যদি সার্জিক্যাল মাস্কের ওপর দুই লেয়ার নাইলন মাস্ক পরা হয়, তবে করোনা সংক্রমণ থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যায় ৮০ শতাংশ।

Manual1 Ad Code

মাস্ক করোনারোধে কতটা কার্যকরী,এ নিয়ে এখনো গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। যদিও মাস্ক না পরলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলেই জানিয়েছেন বেশির ভাগ বিজ্ঞানী। ফলে করোনা পরিস্থিতিতে মাস্ক পরা বাধ্যতামূলক বলে মনে করছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code