কাপল মেসেজিং অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:সম্পর্ক গভীর করার জন্য কাপল অ্যাপ পরীক্ষামূলকভাবে ছেড়েছিল ফেসবুক। যদিও অ্যাপটির খবর তেমন কেউ জানতোই না। সম্প্রতি গিজমোডো’র সূত্রে জানা যায়, আগামী ১৯ সেপ্টেম্বর ফেসবুক সেই অ্যাপটি বন্ধ করে দিচ্ছে। এখন কেউ সাইন আপ করতে চাইলে ত্রুটির বার্তা দেখাচ্ছে সেখানে। এনগেজেট জানায়, মেটা এই অ্যাপটি বাজারে ছেড়েছিল ২০২০-এর এপ্রিলে। যুগলরা যেন তাদের ভাব আদান-প্রদানের জন্য ব্যক্তিগত একটি স্থান পায় সেজন্য এই অ্যাপটি করা হয়েছিল।
সেখানে ভাবের আদান-প্রদান ছাড়াও লাভ নোট, চ্যালেঞ্জ এবং মিউজিক স্ট্রিমের ব্যবস্থা ছিল। বলা যায় মহামারির শুরু দিকেই এই পরিসেবাটি চালু করা। এই সময় যেসব কাপল দূরে থাকেন তাদের বন্ধন যেন অটুট থাকে সেই উদ্দেশ্যেই এটি করা। এর পর অ্যাপটি আইওএস থেকে যখনই অ্যান্ড্রয়েডে স্থান পায় তখন প্রতিষ্ঠানটি জানায়, এই অ্যাপে তাদের অনেক কাপল রয়েছে। তবে ফেসবুক বা ইনস্টাগ্রামের তুলনায় এটি কতটা যথাযথ তা নিয়ে প্রশ্ন ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code