কালও বন্ধ থাকবে যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
আগামীকাল শনিবার কয়েক জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবেপ্রতীকী ছবি

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল শনিবার বেশ কিছু জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Manual4 Ad Code

শিক্ষা মন্ত্রণালয় আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা; ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল; চট্টগ্রাম বিভাগের চাঁদপুর; রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে।

তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual6 Ad Code

আগামীকাল শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে গতকাল বৃহস্পতিবারই জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

Manual7 Ad Code

গতকাল শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে শনিবার (৪ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে। তবে শনিবারও কিছু জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। শুক্রবারের (আজ) আবহাওয়ার বার্তা জানার পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেসব জেলার নাম জানিয়ে দেওয়া হবে। আজ তা জানাল শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার থেকে খুলবে। তবে বিদ্যালয়গুলো কয়েক দিন চলবে আগে ঘোষিত সময় অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর প্রাক্-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code