কালিয়াকৈরে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

এইচ. এম শহিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) :
‘কাবিং করবো, শান্তির বার্তা আনবো’ এই থিমকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৬ দিন ব্যাপী ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে। রবিবার দুপুরে মৌচাকের মনযূর উল করীম অডিটোরিয়ামে ক্যাম্পুরীর আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা গেছে, এই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণের জন্য দেশের সকল জেলা থেকে ৬ থেকে ১০+ বয়সী কাব স্কাউটরা দলে দলে ক্যাম্পুরী ময়দানে এসে পৌঁছাচ্ছে। এই সকল কাব স্কাউটরা দেশের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন স্কুল, এবতেদায়ী মাদ্রাসা ও মুক্ত স্কাউট দলের কাব স্কাউট সদস্য। জেলা কন্টিনজেন্ট লিডারের নেতৃত্বে জেলা ভিত্তিক কাব লিডারদের নিয়ে কাব স্কাউটরা ক্যাম্পুরী ময়দানে আসছে। কাব ক্যাম্পুরী হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা। প্রতি ৪ বছর অন্তর বাংলাদেশ স্কাউটস এই মিলনমেলার আয়োজন করে থাকে।
আগামীকাল সোমবার বেলা ৩ টায় মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন করবেন এবং ২০১৮ সালে স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ এবং রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনকারীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি ক্যাম্পুরী চীফ সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, ডেপুটি ক্যাম্পুরী চীফ (মানবসম্পদ ব্যবস্থাপনা) মু. তৌহিদুল ইসলাম, কাজী নাজমুল হক, ডেপুটি ক্যাম্পুরী চীফ ফেরদৌস আহমেদ , ডেপুটি ক্যাম্পুরী চীফ মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, সালাহউদ দীন আহমেদ ও মীর মোহাম্মদ ফারুক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code