কিরগিজস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেক-এ বুধবার একটি সামরিক
হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং আরও সাতজন আহত
হয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে।

বুধবার এক বিবৃতিতে দেশটির বিমান চলাচল সংস্থা কিরগিজায়েরোনাভিগাতসিয়া বলেছে,
‘সোভিয়েত-নির্মিত সামরিক হেলিকপ্টার এম-৮ স্থানীয় সময় সকাল ১০:৫৫টায়
ফ্রুঞ্জ-১ বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে। বিবৃতি অনুসারে, এ ঘটনায় ‘একজন মারা
গেছে এবং আরও সাতজন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্রুদের
সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code