কী করবেন ট্রাম্প

লেখক: Rumie
প্রকাশ: ২ দিন আগে

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে কোনও সমঝোতা ছাড়াই পাকিস্তানের ইসলামাবাদ ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া চূড়ান্ত প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। এই ব্যর্থতা ট্রাম্প প্রশাসনকে এখন এক কঠিন সংকটের মুখে ঠেলে দিলো। হয় তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদি দর-কষাকষিতে যেতে হবে। অথবা পুনরায় সেই যুদ্ধে ফিরতে হবে। যে যুদ্ধ ইতোমধ্যে আধুনিক সময়ের সবচেয়ে বড় জ্বালানি বিপর্যয় সৃষ্টি করেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বর্তমানে সাপ্তাহিক ছুটি কাটাতে ফ্লোরিডায় রয়েছেন। তবে যুদ্ধ কিংবা দীর্ঘ আলোচনার পথ, উভয় ক্ষেত্রেই রয়েছে রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি।
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টাকারী যেকোনও জাহাজ অবরোধ করা শুরু করবে মার্কিন নৌবাহিনী।মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তিনি নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করা হয় এবং বাধা দেওয়া হয়, যারা ইরানকে মাশুল দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code