কুদরত উল্লাহ মসজিদে বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের উদ্ধোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : পবিত্র মাহে রমজান উপলক্ষে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারো নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদের ২য় তলায় মাসব্যাপী বয়স্ক কোরআন প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (৪ এপ্রিল) বাদ জোহর বয়স্কদের কোরআন শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তা’লিমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগর সচিব মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে ও প্রধান প্রশিক্ষক ক্বারী আবদুল বাছেত মিলনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা ড. এ এইচ এম সোলায়মান, মুয়াল্লিম ক্বারি আহমদ কবির শামস।

বক্তারা বলেন, বিশুদ্ধ কুরআন তেলাওয়াত সর্বজনীন ইবাদত। বাংলাদেশের প্রেক্ষাপটে অশুদ্ধ তিলাওয়াত প্রচলন একটি দুরারোগ্য ব্যাধি। এই কঠিন ব্যাধি থেকে দেশের মুসলিম সমাজ কে উত্তরনের লক্ষ্যে তা‘লীমুল কুরআন পদ্ধতিতে আনজুমানে খেদমতে কুরআনের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও আরও আকর্ষনীয় সহজ পদ্ধতিতে পবিত্র রমজানে মাসব্যাপি ২০ তম বয়স্ক কুরআন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের (২য় তলায়) পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বাদ যোহর (দুপুর ২ টা থেকে ৩টা পর্যন্ত) ব্যবসায়ী, চাকুরিজীবি, পেশাজীবি, আইনজীবি, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফিজে কুরআন, ইমাম, মুয়াজ্জিন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ শিক্ষিত-অশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ১ ঘন্টা সময়ের একটি কোর্স রয়েছে।

Manual1 Ad Code

আসুন কুরআন নাজিলের মাসে যারা হরুফ চিনেন না, ভুলে গেছেন, যাদের তিলাওয়াত সহীহ্ হয় না অথবা মাদ্রাসা, মক্তব, গৃহ শিক্ষকদের মধ্যেই সল্প সময় কুরআন শিখানোর সুন্দর কৌশল জানা নাই,তাদের জন্য কুরআন শিক্ষার এ অপূর্ব সুযোগ।

পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করলে যেমন অফুরন্ত সওয়াবের আশা করা যায় তদ্রুপ ভুল করলে গোনাহের আশংকা থাকে। নামাজ ভঙ্গের প্রধান কারণ হচ্ছে অশুদ্ধ তিলাওয়াত। আল কুরআনকে ভালবাসেন, আল-কুরআনের সঙ্গী হন, আল-কুরআনের শিক্ষা প্রসারে এগিয়ে আসুন, আল-কুরআন প্রশিক্ষনে অংশগ্রহণ করার জন্য আহবান করছেন তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল উস্তাজ, ক্বারী আবদুল বাছেত (মিলন), যোগাযোগ : প্রশিক্ষক-০১৭১১-৩০১১৬২। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code