কুলাউড়ার ব্রাহ্মণবাজারে তালামীযের রামাদান করমসুচি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

কুলাউড়া সংবাদদাতা : কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামীযের আওতাধীন গোবিন্দপুর আঞ্চলিক শাখার মাহে রামাদানের হাদিয়ার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন।

অদ্য ১০ই মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার বাদ মাগরিব গোবিন্দপুর হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া মাদ্রাসায় শাখা সভাপতি হাঃ জুবায়ের আহমদ সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাসুমের সঞ্চালনায় পবিত্র মাহে রামাদানের হাদিয়ার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

Manual3 Ad Code

উক্ত অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি ছাত্রনেতা মোঃ আবুল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোঃ এমদাদুল হক।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি ছাত্রনেতা মোঃ আশিদ আলী, গোবিন্দপুর ফুরকানিয়া জামে মসজিদের সভাপতি লীল মিয়া সাহেব, সেক্রেটারি বাচন মিয়া সাহেব, ক্যাশিয়ার মাসুক মিয়া সাহেব।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড শাখার সহসভাপতি জাহিদুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code