কুলাউড়ায় ১ কোটি টাকার জাল নোট ও নকল পিস্তলসহ ১জন গ্রেফতার

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual2 Ad Code

সংগ্রাম দত্ত

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এক প্রতারককে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব জানায়, রোববার (১৪ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটে কুলাউড়া থানার সম্মান এলাকায় মোক্তাদির আলী রিপন (৩৪) এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ওয়ারড্রব থেকে দেশি জাল নোট ৩০ লাখ টাকা ও বিদেশি জাল নোট ৬০ লাখ টাকার পরিমাণ উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় পাঁচটি নকল বিদেশি পিস্তল এবং আট রাউন্ড নকল গুলি।

Manual2 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানায়, গত তিন মাস ধরে সে অনলাইনের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র বিক্রি করে আসছিল। প্রথমে ভিডিও কলের মাধ্যমে জাল টাকা ও নকল অস্ত্র দেখিয়ে ক্রেতাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করত। পরে নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করত।

Manual2 Ad Code

র‍্যাব আরও জানায়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে লুট হওয়া বিপুল অস্ত্র ও গুলির ঘটনার পর থেকে সিলেট বিভাগে বিশেষ অভিযান চলছে। এই অভিযান তার ধারাবাহিকতায় পরিচালিত হয়েছে।

Manual6 Ad Code

মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। র‍্যাব তার সহযোগী নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code