পংকজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে শাম্মী আহম্মেদের আপিল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual3 Ad Code

বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন বাছাইয়ে প্রার্থিতা বাতিল হওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাম্মী আহম্মেদ।

শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে শাম্মী আহম্মেদের প্রতিনিধি খালেদ মাসুদ আপিল আবেদনটি করেন। আপিল আবেদনে পংকজ দেবনাথের বিরুদ্ধে তিনি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন।

Manual7 Ad Code

৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদ এবং স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের পাল্টাপাল্টি অভিযোগের কারণে তাঁদের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরের দিন তাঁদের ব্যাপারে শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

Manual6 Ad Code

আরও পড়ুন:

Manual4 Ad Code

পংকজ-শাম্মীর পাল্টাপাল্টি অভিযোগ, মনোনয়নের বৈধতা বিষয়ে সিদ্ধান্ত কাল
নৌকার প্রার্থী শাম্মীর মনোনয়নপত্র বাতিল, পংকজের বৈধ

bnusbd/আরএন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code