কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন ৫ জুন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীর সামাজিক সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন আগামী ৫ জুন রোববার অনুষ্ঠিত হবে। জ্যামাইকার তাজমহল পার্টি হলে এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহন করা হবে।

Manual1 Ad Code

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ জানান, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা করেছিল। কিন্তু ভয়াবহ করোনা মহামারীর কারণে কয়েক দফা উদ্যোগ নিয়েও সেসময় নির্বাচন করা সম্ভব হয়নি। অবশেষে গত ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের মে অথবা জুন মাসে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে স্থগিতকৃত নির্বাচন সম্পন্ন করতে তফসিল ‘আংশিক পরিবর্তিত ও সংযোজিত’ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ জুন রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন সিরাজউদ্দিন আহমদ সোহাগ।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন: মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code